Heading

Frequently Ask Questions

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Consectetur etiam et himenaeos nisi euismod placerat congue finibus eleifend

সব আটার রুটিতে এই সমস্যা হয় না। যেমন লাল আটা যদি সিদ্ধ করে রুটি বানান তাহলে এই সমস্যা টা হবে না। চালের গুড়া প্রপারলি ময়ান করে রুটি বানান, এক্ষেত্রেও এই সমস্যাটা হবে না। ভুট্টার আটার ক্ষেত্র ও এটা হবে না।

কিন্তু বাজারের প্যাকেটের আর এক্ষেত্রে এটা হবে।

চিটাগাং খাতুনগঞ্জে আটার ইম্পোর্টার কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা জাহাজ ভরে পাঁচ / সাত বছর এর পুরানো ময়দার ডাস্ট নিয়ে আসে 2 / 3 টাকা কেজি দরে, এবং এরপর বাংলাদেশে তারা সাধারণ আটার সঙ্গে রিফাইন করে এই ময়দার ডাস্টটা মিশিয়ে বিক্রি করে 30-35 টাকা কেজি দরে।

আসলে আপনি সাদাটা ভেবে যা খাচ্ছেন তা দেখতে আটার মত হলেও এতে আটার ) ঠিকমতো নাই। এটাতে ইলাস্টিসিটি বেশি করে সেইজন্য মেশিনে রুটি সাড়ে 8 ইঞ্চি বানানোর পরেও এক দেড় ইঞ্চি ছোট হয়ে যায়।

এক্ষেত্রে আমার পরামর্শ হলো, চেষ্টা করুন অরিজিনাল লাল আটা খাওয়া, এতে আপনার স্বাস্থ্য ও শরীর দুইটাই ভালো থাকবে।

দেখুন আমাদের বিভিন্ন ধরনের মডেল এ বিভিন্ন ধরনের ওয়ারেন্টি এবং গ্যারান্টি দেওয়া আছে। আমরা বাসায় ডেলিভারি দিই ডেলিভারি চার্জ এর বিনিময়।

আমাদের ফ্যাক্টরি মাগুরাতে, যেখানে আমাদের ওয়ার্কাররা থাকে, এবং আমাদের অফিস এবং সেলস সেন্টার ঢাকাতে যেখান থেকে ডেলিভারি দেওয়া হয় ।

কিন্তু ঢাকাতে আমাদের কোন ওয়ার্কার নাই সেই কারণে সমস্যা বেশি হলে ঢাকা থেকে সমাধান করতে পারিনা। আমাদেরকে ফ্যাক্টরিতে পাঠিয়ে রিপিয়ারিং করে আনতে হয়। আর এই কারণেই আমরা কাস্টমার এর বাসায় গিয়ে সার্ভিস দিইনা।

আমাদের প্রতিটা মডেল ই বেস্ট কোয়ালিটির। প্রতিটা মডেল ই সিজনিং কাঠ দিয়ে তৈরি, প্রতিটা মডেলিং এক্সপার্ট ওয়ার্কার দিয়ে তৈরি। কিন্তু কাঠের কিছু কোয়ালিটির ভ্যারিয়েশন আছে, এরপরের লং টাইম এর ময়েশ্চার লেভেলের অ্যাডজাস্টমেন্ট আছে।

যেমন ধরুন 275 মডেলের রুটি মেকার টি তৈরি করে তিন মাস পরে বিক্রি করে দিই। কিন্তু 675 মডেলের প্রোডাক্টটা টানা দেড় বছর আমরা ফ্যাক্টরিতে রাখি, বাংলাদেশের বাতাসের আদ্রতার সঙ্গে সাড়ে ৯ থেকে সাড়ে ১৩ পার্সেন্ট এডজাস্ট করা হয়, তারপরে ফাইনাল ওয়াটার লেভেল করে প্রোডাক্ট এর আউটসাইড এর রং করি এবং এর পরে মার্কেটে নিয়ে আসি।

যার কারণে বলতে পারি আগামী 15 বছর এই মডেলটির কিছু হবে না। রুটি চিকন মোটা হওয়ার ও কোন সমস্যা নাই। এছাড়া SM-675 মডেলের কাঠের কোয়ালিটি অনেক ভালো, এবং এখান থেকে আমরা ফেমিগেশন টেকনোলজি শুরু করি। আর এই কারনেই মেশিনে পুরো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি, যার অর্থ হচ্ছে এক বছরের মধ্যে যদি কোন ধরনের সমস্যায় আপনাকে আমরা নতুন একটা মেশিন দিব।

কাস্টমারের প্রয়োজনের দিক খেয়াল রেখেই আমরা বিভিন্ন ধরনের মডেল তৈরি করেছি।

কেউ খুব কম দামের চায়, আবার কেউ আরেকটু বড় ধরনের চায় আরেকটু বেশি দামের চায়। আবার কেউ প্রিমিয়াম কোয়ালিটি বা সর্বোচ্চ মানের কোয়ালিটি চায় ।

কোন মেশিন টিকবে 7/8 বছর কোনোটা 12 বছর আবার কোনোটা 15 বছর টিকবে। কোনটার গ্যারান্টি নাই আবার কোনটার পুরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এই সমস্ত কারণে দামের ভ্যারিয়েশন আছে।

প্রথমত: দেখুন অনেক বড় বড় অনলাইন কোম্পানি আছে, তাদের ২০-৫০ টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদের গোডাউন বা হাব রয়েছে। 

দ্বিতীয়তঃ আমাদের একটাই অফিস একটাই গোডাউন সমস্ত ঢাকা শহরের মধ্যে।

তৃতীয়তঃ অনেক কোম্পানি আছে ষাট টাকা বা 70 টাকায় ঢাকা শহরের মধ্যে ডেলিভারির ব্যবস্থা করে, কিন্তু তাদের যে সমস্ত প্রোডাক্ট সেগুলি 50 জনের জিনিসপত্র একজন ডেলিভারি ম্যান ক্যারি করে নিয়ে বেড়াতে পারে।

যেমন ধরুন একটা ড্রেস, এটার ওজন খুবই সামান্য। 50 টা লোকের অ্যাড্রেস কিন্তু একটা ডেলিভারি ম্যান সাইকেলের পিছনে নিয়ে বেড়াতে পারে। পক্ষান্তরে আমাদের মেশিনের একটার ওজন চার কেজি, দুইটা রুটি মেকার নিয়ে একটা ডেলিভারি ম্যান সর্বোচ্চ যেতে পারে। এবং যেহেতু আমাদের একটাই অফিস এবং  এখান থেকে উত্তরা বা যাত্রাবাড়ী পর্যন্ত ডেলিভারি দেওয়া হয় সে কারণে আমাদের চার্জ বেশি।

চতুর্থত: আমাদের ডেলিভারি ম্যান কাস্টমার গণ চাইলে তার রান্না ঘরে গিয়া আধাঘণ্টা ধরে নিয়ম-কানুন শিখিয়ে দেয়। এই সমস্ত কারণে আমাদের ডেলিভারি চার্জ বেশি। অন্যান্য প্রোডাক্ট এর নিয়ম শেখানোর প্রয়োজন হয় না, কিন্তু আমরা নিয়মটা ঠিকমত না শেখালে কাস্টমার পরে বিপদে পড়তে পারে আর এই কারণে আমাদের নিজস্ব এক্সপার্ট দিয়ে ডেলিভারি করি যার কারণে আমাদের চার্জ বেশি।

প্রথমত রুটি মেকার পানি দিয়ে ধোয়ার কোন দরকার নাই।

আপনি যদি এটাকে ক্লিন করতে চান, টিস্যু বা পরিষ্কার কাপড়ে এক ফোটা তেল লাগিয়ে রুটি পেপার এর উপর দিয়ে পরিষ্কার করবেন। মনে রাখবেন পেপার উঠানোর পরে ভিতরে কোন পরিষ্কার করার দরকার নাই। ভিতরে যদি আঠার গুড়া লেগে থাকে তাহলে স্কেল দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলবেন। এবং আরো একটা জিনিস মনে রাখবেন, দুই পাশে টেপ দিয়ে যেখানে রুটি পেপার লাগানো হয় সেখানে তেল যেন না লাগে। 

রুটি বানানো শেষ হলে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, এতে পিঁপড়া বা তেলাপোকা বা ইদুরের হাত থেকে রক্ষা পাবেন।

মনে রাখবেন পানি দিয়ে কখনোই পরিষ্কার করবেন না, এতে মেশিনের ওয়াটার লেভেলের ক্ষতি হবে।

হুমায়ুন সাহেবের আবিষ্কৃত কাঠের তৈরি রুটি মেকার টি সব ধরনের সিদ্ধ রেসিপির জন্য অত্যন্ত কার্যকর। অর্থাৎ যেকোনো ধরনের সিদ্ধ আটা দিয়ে এই মেশিনে রুটি চমৎকারভাবে বানাতে পারবেন। যেমন ধরুন, সিদ্ধু আটা, সিদ্ধ ময়দা, সিদ্ধ চালের গুঁড়া, সিদ্ধ ভুট্টা ইত্যাদি দিয়ে এই মেশিনে রূটি আশ্চর্যজনক ভাবে খুব ভালো হবে। 

বিশেষ নিয়মে লাল আটার কাঁচা হলেও এ মেশিনে রুটি বানানো যায়। কিভাবে লাল আটা কাঁচা পানি দিয়ে ময়ান করে রুটি বানাতে হয় তো আমাদের ম্যানুয়াল বইয়ে নিয়ম টা দেওয়া আছে।

ময়দার পরোটা লুচি ফুচকা খানিকটা হবে কিন্তু এক্ষেত্রে নিয়মটা হচ্ছে তেল দিয়ে ময়ান করে এক রাত আগেই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরও বলবো কাঁচা রেসিপিতে আমাদের মেশিনে রুটি বা পরোটা, লুচি ইত্যাদি অনেক বেশি ভালো হয় না।

প্রথমত এটা হচ্ছে অরিজিনাল, যিনি এই কাঠের রুটি মেকার বাংলাদেশের প্রথম আবিষ্কার করেছিলেন এটা তারই আসল “লাইবা রুটি মেকার”।

দ্বিতীয়তঃ অধিকাংশ মানুষের ধারণা কাঠের জিনিসের দাম এত বেশি কেন? এই কারণে শত শত লোক এই রুটি মেকার টা 500 টাকা থেকে বারোশো টাকার মধ্যে আনার জন্য কয়েক হাজার লোকেরা এই ব্যবসা শুরু করেছিল, গত কয়েক বছর ধরে কয়েক লক্ষ মেশিন বানিয়ে, কয়েক লক্ষ মানুষের কাছে ডেলিভারিও দিয়েছিল, কিন্তু সমস্যা একটাই সেগুলোতে রুটি হয় না। লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছে বাংলাদেশ।

কারণ মেশিন টিতে আবিষ্কারকের ফিজিক্সের সূত্র অনুসারে মেশিনের রুটি মেকার বানাতে হয়, কাঠ গুলো সিজনিং হইতে হয়, ওয়াটার লেভেল এর এডজাস্টমেন্ট হতে হয়, আবিষ্কারক এর ট্রেনিংপ্রাপ্ত লোকরাই এটা শুধু সঠিক ভাবে বানাতে পারে। অরিজিনাল CLING FILM পেপার নামে যে বিদেশি কাগজটা (যেটা পলিথিনের মতো দেখতে) এইটা দিতে হয় (যা সাধারণ পলিথিন নয়)।

তৃতীয়তঃ আমাদের রুটি মেকারে বিক্রির সঙ্গে আমরা এই চ্যালেঞ্জটি দেই যে:

ক) যে কোন বড় অ্যাডাল্ট মানুষ নয়, মাত্র 3 থেকে 4 বছরের বাচ্চাও যদি লাইবা রুটি মেকার দিয়ে রুটি সর্বনিম্ন আট ইঞ্চি বানাতে না পারে,

খ) রুটি যদি কাগজের মতো পাতলা না হয়,

গ) রুটি যদি আমাদের নিয়মে ভাজা বা সেকার পরে না ফুলে তাহলে আমরা তিনগুণ টাকা ফেরত দিব।

কিন্তু আমাদের রুটি মেকার এর মত দেখতে অরিজিনাল লাইবা বাদে অথবা ডুপ্লিকেট রুটি মেকারে আপনি এই সুবিধা পাবেন না সেখানে দুই হাত দিয়ে চেপে ও 6 ইঞ্চি রুটি হবে না।

বিশেষ দ্রষ্টব্য: লাইবা ব্রান্ড বাদে আমরাও 1000 থেকে 1200 টাকার মধ্যে মাল দিতে পারব। কিন্তু তাতে রুটি হওয়ার গ্যারান্টি দিতে পারব না।

দেখুন অধিকাংশ মানুষ রুটি মেকারে কিভাবে চাপ প্রয়োগ করতে হয় এই চাপের নিয়মটাই ঠিকমতো বুঝতে পারে না, ফলে তাদের মেশিনের উঠে চিকন মোটা হয়।

আমাদের মেশিনে রুটি ঠিকমতো বানাতে পারলে চিকন মোটা কখনোই হবে না। আপনি অবশ্যই আঠার গলাটা পিংপং সাইজের বেশি বড় করবেন না, পিংপং বলের থেকে বড় করলে এবং রুটি যদি সাড়ে আট ইঞ্চির কম বানান, ঠিক মত চেপে ধরে পাশ দিয়ে হাফ ইঞ্চি বের করা পর্যন্ত অপেক্ষা না করেন তাহলে অবশ্যই রুটি চিকন মোটা হবে।

যেমন: ১) রুটি মেকারে কিভাবে চাপ প্রয়োগ করতে হয়, ২) কিভাবে পেপার চেঞ্জ করতে হয় ৩) কিভাবে চিকন মোটা সমস্যা সমাধানের জন্য স্কেলিং করতে হয় ইত্যাদি বিষয়গুলো দেখিয়ে দিয়েছি। ওয়েবসাইটের হোমপেজের প্রথম ভিডিওটি দেখলেই সমাধান পেয়ে যাবেন। আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন কেন রুটি চিকেন মোটা হয়, এবং এটা সমাধানের উপায় কি।

আমাদের দেয়া রুটি পেপারটি শেষ হলে আপনি বাজারের অন্য ফয়েল পেপার ব্যবহার করতে পারবেন। তবে সেটা আমাদের রুটি পেপারের মত এত ভাল মানের হবে না এবং পার্ফমেন্সও এত ভাল হবে না। তাই নতুন রুটি পেপার সংগ্রহ করতে আমাদের সাথেই যোগাযোগ করুন। 

না, আমাদের রুটি মেকারের কোন মডেলেই কাঁচা ময়দার রুটি হয় না। 

অবশ্যই পাবেন। ক্লাইন্টের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার নিয়ে রুটি মেকার তৈরী করা হয়। 

অবশ্যই ফুলবে। যদি মেকারে বানানো রুটি না ফুলে তাহলে প্রেসের সামনে তিন গুণ টাকা ফেরত দেয়া হবে। 

সাধারণত আমাদের মেকারে ঘুণে ধরে না। তবে ১০০০টি মেকারের মধ্যে ১/২ টি মেকারে ঘুনে ধরতে পারে। আর সেজন্যই প্রতিটি মেকারের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি প্রদান করা হয়।

আমাদের মেকারে সাধারণত ঘুণে ধরে না। যদি কখনো ঘুণে ধরে তাহলে মেকারটি রিপ্লেস করে নতুন মেকার দেয়া হবে। 

না, নিউমার্কেটে যেসব লাইবা পাওয়া যায় সেগুলো অরিজিনাল না। আমাদের প্রডাক্ট আমরা নিউমার্কেটের কোন দোকানে দেই না, আমাদের প্রডাক্ট আমরাই সেল করি।

একমাত্র লাইবা রুটি মেকারেই রুটি হবে আর কারও মেকারে রুটি হবে না। কারণ একমাত্র লাইবা রুটি মেকারই ফিজিক্সের সুত্র অনুসারে নির্ভুল পরিমাপে আবিষ্কৃত রুটি মেকার। অন্য কোন কাঠমিস্ত্রিই এটা বুঝবে না। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিডিওগুলো দেখুন।

শেগুল কাঠ ওয়াটার লেভেল হয় না, তাই রুটি মেকারের পরিমাপ সমান থাকে না বলে শেগুন কাঠের রুটি মেকার হয় না।

আমাদের রুটি মেকার একটি নির্দিষ্ট পরিমাপে তৈরী হয় তাই রুটি মেকারগুলো নির্দিষ্ট সাইজেরই হয়। 

একবার পরিবর্তন করলে পেপার ১ মাসের অধিক সময় ব্যবহার করা যায়। তবে পেপার ছিড়ে গেলেই পরিবর্তন করতে হবে। 

একটি রোল ৪ থেকে ৫ বছর ব্যবহার করা যাবে

না, শুধু তেল লাগিয়ে রুটি মেকারে রুটি ভাল হবে না। প্লেটে রুটি লেগে যাবে এবং মেকারের ওয়াটার লেভেল নষ্ট হয়ে যাবে।

রুটি পেপার শেষ হয়ে গেলে আমাদের কাছেই পাবেন। রুটি পেপার একটি ১০০ স্কয়ার ফিট রোলের দাম ৩০০ টাকা। 

দেশের বাইরে প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে ওজনটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই দেশের বাইরে প্রডাক্টটি যাতে ক্রেতা কম খরচে নিতে পারে সেজন্য 710 এর ওজন কম করা হয়েছে এবং খুব টেকসই কাঠ দিয়েই তৈরী করা হয়েছে বলেই এটা দেশের বাইরের কাষ্টমারদের জন্য বেস্ট মডেল। তাছাড়া এটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং প্রিমিয়াম কোয়লিটির।

আমাদের ডিলারশিপ গ্রহণ করতে হলে সরাসরি CEO স্যারের সাথে কথা বলতে হবে। 

অবশ্যই সংরক্ষণ করা যাবে, তবে নিয়ম আলাদা।

মেকারের সার্ভিসিং পিরিয়ডে কোন সমস্যা হলে সার্ভিসিং ফ্রি হবে কিন্তু কোন পার্ট ভেঙে গেলে তা সেটার দাম কাস্টমার দিবে।

মেকারে রুটি তৈরীর পর রুটির ২ পাশে  সামান্য আটা লাগিয়ে ঝাড়া দিয়ে তাওয়ায় দিতে হয়। নইলে রুটি তাওয়ায় লেগে যায় এবং রুটি ফোলে না। 

হ্যাঁ, আমাদের প্রডাক্ট দারাজ এবং ajkerdeal এ পাওয়া যায়। 

আমাদের প্রডাক্ট দারাজ ডিসকাউন্টে সেল করে, আমরা ডিসকাউন্ট দেই না। তবে যারা ডিসকাউন্ট চায় তাদেরকে আমরা দারাজে থেকে কেনার জন্য অনুরোধ করছি। একই প্রডাক্ট দারাজ থেকে কিনুন ডিসকাউন্টে। 

রংএ রজো, গালা, কার্ফা সহ অনেক বিষাক্ত পদার্থ মেশানো থাকে। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা রুটি মেকারের বাইরে রং করলেও প্লেটে কোন রকমের রং ব্যবহার করি না। 

না, আমাদের মেকারে নান বা তন্দুর রুটি বানানো যাবে না। 

৩ বছরের বাচ্চা থেকে শুরু করে যে কোন বয়সের মানুষ এই মেকারে রুটি বানাতে পারবে। 

মাজা বা বুকের লেভেলে রেখে রুটি বানানো যাবে কিন্তু এক্ষেত্রে আপনাকে অনেক শক্তি দিতে হবে, চাপের নিয়মটাও সঠিক হবে না। তাই রুটি হাটুর লেভেলে রেখে দাড়িয়ে বানানোই উত্তম। 

হ্যাঁ, চেয়ারে বা টুলে বসে রুটি মেকারে রুটি বানানো যাবে তবে মেকারটি ফ্লোরে রেখে নিতে হবে। 

ভিডিওতে এবং সরাসরি দেখাতে সামান্য পার্থক্য তো থাকেই। তাছাড়া আমরা বলেই থাকি আমাদের প্রডাক্ট দেখতে সুন্দর হবে না, রুটি হবে সুন্দর। 

না, আটা ব্যবহার করা যাবে না। তাহলে রুটি হবে না। তাছাড়া আটা ব্যবহার করলে মেকার পানি দিয়ে ধুতে হবে। আর পানি লাগলে মেকারের ওয়াটার লেভেল নষ্ট হয়ে যাবে। 

না, বিক্রিত মাল ফেরত হয় না। 

এমন সমস্যা হলে মেকারটি রিপ্লেসমেন্ট বা সার্ভিসিং করাতে হবে।

অফিসে এসে প্রোডাক্ট নিলে কোন ডিসকাউন্ট পাওয়া যাবে না, হোম ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ দিতে হবে। 

Get Free Shipping on Orders Over $50
Eleifend maximus scelerisque mattis suspendisse conubia fames luctus molestie facilisi quam justo
Order & Payment

Most Popular Questions.

Consectetur etiam et himenaeos nisi euismod placerat congue finibus eleifend

Luctus laoreet elementum purus penatibus inceptos nisi. Pellentesque praesent nullam curae eget ac est mi augue eu. Aliquet platea porta lacus malesuada maximus volutpat bibendum pretium sapien lobortis morbi.

Luctus laoreet elementum purus penatibus inceptos nisi. Pellentesque praesent nullam curae eget ac est mi augue eu. Aliquet platea porta lacus malesuada maximus volutpat bibendum pretium sapien lobortis morbi.

Luctus laoreet elementum purus penatibus inceptos nisi. Pellentesque praesent nullam curae eget ac est mi augue eu. Aliquet platea porta lacus malesuada maximus volutpat bibendum pretium sapien lobortis morbi.

Luctus laoreet elementum purus penatibus inceptos nisi. Pellentesque praesent nullam curae eget ac est mi augue eu. Aliquet platea porta lacus malesuada maximus volutpat bibendum pretium sapien lobortis morbi.

Luctus laoreet elementum purus penatibus inceptos nisi. Pellentesque praesent nullam curae eget ac est mi augue eu. Aliquet platea porta lacus malesuada maximus volutpat bibendum pretium sapien lobortis morbi.

Luctus laoreet elementum purus penatibus inceptos nisi. Pellentesque praesent nullam curae eget ac est mi augue eu. Aliquet platea porta lacus malesuada maximus volutpat bibendum pretium sapien lobortis morbi.